সন্তানের জন্ম দিতে পেটের ৭ স্তর কাটার সংগ্রাম! মিস উগান্ডার গাউনে জীবন্ত মায়ের সেই না বলা যন্ত্রণা!

সন্তানের জন্ম দিতে পেটের ৭ স্তর কাটার সংগ্রাম! মিস উগান্ডার গাউনে জীবন্ত মায়ের সেই না বলা যন্ত্রণা!

সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সময় প্রসূতির শরীরকে যে চরম শারীরিক লড়াই ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, তা আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে ফুটিয়ে তুললেন মিস ওয়ার্ল্ড উগান্ডা মুহোজা ত্রিভিয়া এলস। ‘লেয়ার্স অফ লাইফ’ নামের একটি বিশেষ গাউন পরে তিনি হাজির হন বিশ্বমঞ্চে। লাল, গোলাপি ও স্কিন শেডের এই নজরকাড়া পোশাকটি ডিজাইন করেছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার কীশা আবদুল্লা। যিনি নিজেও সম্প্রতি সি সেকশনের মাধ্যমে মা হয়েছেন।

গর্ভস্থ সন্তানকে পৃথিবীতে আনতে মায়ের পেটের ত্বক, সাবকিউটেনিয়াস ফ্যাট, ফাসিয়া, পেশী, পেরিটোনিয়াম, জরায়ু এবং অ্যামনিওটিক থলি—এই সাতটি স্তর অস্ত্রোপচার করতে হয়। ডিজাইনার গাউনের নকশার মাধ্যমে নিখুঁতভাবে এই স্তরগুলি তুলে ধরেছেন। ফ্যাশন কেবল জাঁকজমক নয়, বরং শত শত মায়ের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে এই পোশাকটি। যা মাতৃত্বের প্রতি বিশ্ববাসীর শ্রদ্ধাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *