‘বিগ বস’–এর ঘরে মনামীর পোশাক নিয়ে মন্তব্য, তুলকালামের মাঝে কেঁদে ভাসালেন ঝিলম!

‘বিগ বস’–এর ঘরে মনামীর পোশাক নিয়ে মন্তব্য, তুলকালামের মাঝে কেঁদে ভাসালেন ঝিলম!

‘বিগ বস বাংলা’র ঘরে কলার খোসা সংক্রান্ত মশকরা ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরের মধ্যে আড্ডার সময় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত অভিনেত্রী মনামী ঘোষের পোশাক নিয়ে একটি মজার মন্তব্য করেন। তিনি মনামীর সাদা টপ ও হলুদ স্কার্টকে রসিকতা করে ‘কলার খোসা’র সঙ্গে তুলনা করেন। উপস্থিত সকলেই এতে হেসে ফেলেন এবং প্রথমে মনামীও হালকাভাবে নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনামীর মনোভাব পাল্টে যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরণের ‘ফালতু মজা’ তাঁর একদম পছন্দ নয় এবং তিনি বিষয়টি নিয়ে কড়া আপত্তি জানান।

মনামীর এই আচমকা প্রতিক্রিয়ায় অত্যন্ত ব্যথিত হন ঝিলম এবং একপর্যায়ে কান কান্নায় ভেঙে পড়েন। ঝিলমকে এভাবে ভেঙে পড়তে দেখে তাঁর পাশে এসে দাঁড়ান সহ-প্রতিযোগী সোনামনি ও সৃজলা। তাঁরা ঝিলমকে নিজের মতামত প্রকাশে দ্বিধা না করার পরামর্শ দেন। কথা বলতে গিয়ে ঝিলম তাঁর শৈশবের নানা কটাক্ষ ও বিদ্রুপের শিকার হওয়ার অতীত স্মৃতিও তুলে ধরেন। সব মিলিয়ে এই বিতর্ককে কেন্দ্র করে প্রতিযোগীদের সম্পর্ক ও পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা দর্শক মহলেও ব্যাপক চঞ্চলতার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *