আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে এক নিমেষে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতায় ফাঁস মার্কিন প্রতারণা চক্র

আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে এক নিমেষে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কলকাতায় ফাঁস মার্কিন প্রতারণা চক্র

কলকাতায় ফের বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বেনিয়াপুকুর লেনের একটি ফ্ল্যাটে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আনাস, আয়ান হোসেন ও সৈয়দ জায়েদ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা নিজেদের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম ‘পেপাল’-এর কর্মী হিসেবে পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের ফোন করত। এরপর ভিওআইপি কল ও রিমোট কম্পিউটার অ্যাক্সেস অ্যাপের সাহায্যে তাঁদের ফোনে সিঁধ কেটে হাতিয়ে নিত ব্যাঙ্কিং সংক্রান্ত গোপন তথ্য।

তদন্তকারীরা জানিয়েছেন, হাতিয়ে নেওয়া মার্কিন নাগরিকদের তথ্য ব্যবহার করে বিপুল অঙ্কের টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পেমেন্ট গেটওয়েতে পাঠাত এই চক্রটি। পুলিশি অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৫টি মোবাইল, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৬টি চেকবুক এবং নগদ ১০ লক্ষ ১০ হাজার টাকা। এর পাশাপাশি একাধিক সন্দেহজনক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক এই চক্রে আর কারা জড়িত এবং মোট কত কোটি টাকার জালিয়াতি হয়েছে, তা খতিয়ে দেখতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *