নিউ ফারাক্কায় বিপর্যয়: শনিবারেও আংশিক বন্ধ ট্রেন চলাচল, বাতিল একাধিক ডাউন ট্রেন

নিউ ফারাক্কায় বিপর্যয়: শনিবারেও আংশিক বন্ধ ট্রেন চলাচল, বাতিল একাধিক ডাউন ট্রেন

নিউ ফারাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় চরম বিপর্যস্ত উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল। শুক্রবার সমস্ত ট্রেন বাতিল থাকার পর শনিবারেও উত্তরবঙ্গগামী ও দক্ষিণবঙ্গমুখী রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতের মধ্যে ধস সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার থেকে শুধুমাত্র আপ লাইনে (দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী) ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। তবে ডাউন লাইনে (উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গমুখী) ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, শুক্রবার আপ লাইনের সমস্ত ট্রেন বাতিল থাকায় উত্তরবঙ্গে ট্রেন পৌঁছাতে পারেনি। তাই শনিবার উত্তরবঙ্গ বা সংলগ্ন এলাকা থেকে দক্ষিণবঙ্গের দিকে কোনো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।

শনিবার বাতিল থাকা প্রধান ডাউন ট্রেনসমূহ:

  • সরাইঘাট এক্সপ্রেস (গুয়াহাটি – হাওড়া)
  • উত্তরবঙ্গ এক্সপ্রেস (বামনহাট – শিয়ালদহ)
  • দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেস
  • কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • হামসফর এক্সপ্রেস (জলপাইগুড়ি রোড – শিয়ালদহ)
  • কুলিক এক্সপ্রেস (রাধিকাপুর – হাওড়া)
  • তেভাগা এক্সপ্রেস (বালুরঘাট – কলকাতা)
  • রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস, যোগবানী – কলকাতা এক্সপ্রেস, কাটিহার – হাওড়া এক্সপ্রেস এবং মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *