পিঠ চুলকালেই মাসে লক্ষ লক্ষ টাকা লক্ষ্মীলাভ! চিনের এই নতুন ট্রেন্ডে মাথায় হাত বিশ্বের

পিঠ চুলকালেই মাসে লক্ষ লক্ষ টাকা লক্ষ্মীলাভ! চিনের এই নতুন ট্রেন্ডে মাথায় হাত বিশ্বের

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া অভিনব ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন চিনের শেনঝেনের বাসিন্দা ৩২ বছরের উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও। তিনি গড়ে তুলেছেন ‘সুমা’ নামের একটি বিশেষ সংস্থা, যেখানে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের শরীরের বিভিন্ন অংশ আলতো হাতে চুলকে দেওয়ার পরিষেবা প্রদান করেন। আধুনিক কর্মজীবনের মানসিক চাপ ও ঘুমের সমস্যা দূর করতেই এই উদ্যোগ। খালি হাতে কিংবা বিশেষভাবে তৈরি নখের মতো সরঞ্জাম দিয়ে এক ঘণ্টার এই আরামদায়ক পরিষেবার জন্য ভারতীয় মুদ্রায় খরচ প্রায় ৪,২০০ টাকা (৩০০ ইউয়ান)। গ্রাহকদের মতে, এই অনুভূতি সাধারণ ম্যাসাজের চেয়েও অনেক বেশি আরামদায়ক ও উদ্বেগমুক্তিকর।

২০২৬ সালের মে মাসে যাত্রা শুরু করা এই অনন্য ব্যবসাটি চিনে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। দুটি শাখা চালু হতেই ঝাংয়ের মাসিক আয় দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ টাকা (১ লক্ষ ইউয়ান), যা দিয়ে ইতিমধ্যেই তাঁর প্রাথমিক বিনিয়োগের খরচ উঠে এসেছে। এই সংস্থায় গ্রাহকদের ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ মহিলা। শৈশবের পারিবারিক অনুভূতি এবং একটি সোশ্যাল মিডিয়া ভিডিওর ধারণা থেকে তৈরি হওয়া এই অদ্ভুুত পরিষেবা বর্তমানে নেটপাড়ায় ঝড় তুলেছে। অভূতপূর্ব এই সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে চিনজুড়ে সুমা-র ১০০টি নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তা ঝাংয়ের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *