ডেটে যাওয়ার আগে স্নান বন্ধ! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নতুন ‘ফেরোমোন-ম্যাক্সিং’ ট্রেন্ডের আসল রহস্যটা কী?

ডেটে যাওয়ার আগে স্নান বন্ধ! সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নতুন ‘ফেরোমোন-ম্যাক্সিং’ ট্রেন্ডের আসল রহস্যটা কী?

ডেটে যাওয়ার আগে সুন্দর পোশাকে সেজেগুজে পারফিউম মাখাই চিরচেনা নিয়ম। তবে সেই প্রথা ভেঙে এখন সোশ্যাল মিডিয়ায় নতুন চর্চা শুরু হয়েছে ‘ফেরোমোন-ম্যাক্সিং’ নামক এক অনলাইন ট্রেন্ড নিয়ে। নিজেকে আকর্ষণীয় করতে স্নান না করা, ডিওডোরেন্ট না লাগানো এবং ঘামে ভেজা পোশাক পরেই ডেটে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সংস্কৃতিতে। অনুসারীদের দাবি, সাবান বা পারফিউম দিয়ে শরীরের স্বাভাবিক গন্ধ ঢেকে না রেখে সেটিকে তীব্র করাই আকর্ষণ বাড়ানোর আসল চাবিকাঠি।

তবে বিজ্ঞান কিন্তু এই তত্ত্বকে সরাসরি সমর্থন করছে না। প্রাণীদের ক্ষেত্রে ফেরোমোন ভূমিকা রাখলেও, মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ‘সেক্স ফেরোমোন’ যৌন আকর্ষণ বৃদ্ধি করে বলে এখনো নিশ্চিত প্রমান মেলেনি। ভারতের তরুণ সমাজও এই অদ্ভুত ধারার তীব্র বিরোধিতা করছে। দিল্লির তরুণীদের মতে, নিজস্ব স্বাভাবিক শারীরিক গন্ধ আর ইচ্ছাকৃত পরিচ্ছন্নতা এড়িয়ে চলা এক বিষয় নয়। বিশেষজ্ঞদের মতে, জটিল প্রেমের রসে কাউকে দুর্গন্ধের অস্বস্তিতে ফেলার এই চেষ্টার পেছনে বৈজ্ঞানিক কোনো মজবুত ভিত্তি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *