দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, ৫ জেলায় কমলা সতর্কতা! কমবে কবে?

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, ৫ জেলায় কমলা সতর্কতা! কমবে কবে?

গত কয়েক দিন ধরে রাজ্যজুড়েই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আবহাওয়া দফতর সূত্রে অবশেষে মিলেছে স্বস্তির বার্তা—চলতি সপ্তাহের মধ্যেই বর্ষার দাপট কিছুটা কমতে পারে। তবে তার আগে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া ও সতর্কতা: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ৫টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)

এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

কলকাতার ওয়েদার আপডেট: আজ কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

কবে মিলবে স্বস্তি? টানা বৃষ্টির পর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষের দিকেই ধীরে ধীরে কমতে পারে বর্ষার তীব্রতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *