মহালয়ার আগে উদ্বোধন নয়, বাতিল কার্নিভাল! দুর্গাপুজো নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মহালয়ার আগে উদ্বোধন নয়, বাতিল কার্নিভাল! দুর্গাপুজো নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোড়জোড় তুঙ্গে। প্রশাসনিক পরিবর্তনের পর এ বছর রাজ্যে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো কমিটিগুলির মধ্যে কৌতূহল ছিল চরমে। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো উদ্যোক্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে একগুচ্ছ বড় সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এবার পুজোয় বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে প্রশাসন।

অনুদান ও প্রশাসনিক ছাড় বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল পুজো অনুদান। মুখ্যমন্ত্রী জানান, এ বছর প্রতিটি পুজো ক্লাবকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই আর্থিক সহায়তা গ্রহণ না করার বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, বড় ক্লাবগুলি স্বতঃস্ফূর্তভাবে সরে দাঁড়ালে সরকার তাঁদের সাধুবাদ জানাবে। একই সঙ্গে অনুদান পাওয়ার নিয়মকানুনও বিশদে জানিয়ে দেওয়া হয়। এছাড়া ক্লাবগুলির ওপর আর্থিক চাপ কমাতে বিদ্যুৎ ও দমকল পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার বড় ঘোষণা করেছে রাজ্য।

উদ্বোধন ও কার্নিভালে কড়া রাশ বিগত বছরগুলির প্রথা ভেঙে এবার পুজো উদ্বোধনে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহালয়ার আগে কোনোভাবেই মণ্ডপের উদ্বোধন করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ বার মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে এক মেগা অনুষ্ঠানের মাধ্যমে শারদোৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। পাশাপাশি, পূর্ববর্তী সরকারের আমলের মতো কোনো জমকালো পুজো কার্নিভাল এবার অনুষ্ঠিত হচ্ছে না।

বিসর্জনের নিয়ম ও ডেডলাইন পরিবেশরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিসর্জনের সময় ক্রেন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত প্রতিমা বিসর্জনের কাজ আগামী ২৪ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *