‘পিএমও অফিসার’ সেজে ঢোকার চেষ্টা! নকল কার্ড ও আগ্নেয়াস্ত্রসহ মোদীর অনুষ্ঠানস্থলে ধৃত ২

‘পিএমও অফিসার’ সেজে ঢোকার চেষ্টা! নকল কার্ড ও আগ্নেয়াস্ত্রসহ মোদীর অনুষ্ঠানস্থলে ধৃত ২

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (BKC) নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের ঠিক আগেই দুই সন্দেহভাজনকে আটক করল পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) একটি ভুয়ো পরিচয়পত্র এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে ২৪ বছর বয়সী রোহন পারেখ নিজেকে পিএমও-এর আধিকারিক বলে পরিচয় দেয়। তার সঙ্গে থাকা দ্বিতীয় ব্যক্তি নিজেকে রোহনের নিরাপত্তারক্ষী বলে দাবি করে এবং তার কাছেই বন্দুকটি ছিল। ভিআইপি এলাকায় প্রবেশের সময় মুম্বই পুলিশের সন্দেহ হলে তাদের পরিচয়পত্র পরীক্ষা করা হয় এবং সেটি জাল বলে প্রমাণিত হয়।

ঘটনার পরেই বিকেসি থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুরো বিষয়টির তদন্তভার হাতে নিয়েছে। কী উদ্দেশ্যে তারা ভুয়ো পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের শিগগিরই মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *