পুজোর মুখে পিএম কিষাণে বড় চমক: অক্টোবরেই অ্যাকাউন্টে ২,০০০ টাকা?

পুজোর মুখে পিএম কিষাণে বড় চমক: অক্টোবরেই অ্যাকাউন্টে ২,০০০ টাকা?

পুজোর আগেই দেশের কৃষকদের জন্য আসতে চলেছে বড় সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) যোজনার পরবর্তী কিস্তি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর মাসে উৎসবের মরশুম শুরু হতেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে পরবর্তী কিস্তির ২,০০০ টাকা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষকেরা বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের ২৩তম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল। ইতিমধ্যে দুই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ায় এখন ২৪তম কিস্তির অপেক্ষায় দিন গুনছেন দেশের লক্ষ লক্ষ কৃষক।

যদিও সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে অক্টোবরেই এই টাকা বরাদ্দ করা হতে পারে। প্রকৃত যোগ্য কৃষকেরা যাতে কোনওভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *