‘গেরুয়া অবমাননার’ জবাবে এবার যাদবপুরে ৩ দিনের বেদপাঠ, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘গেরুয়া অবমাননার’ জবাবে এবার যাদবপুরে ৩ দিনের বেদপাঠ, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

এককালের বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে এবার আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার প্রসারে বিশেষ শিবিরের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি ও বাম ছাত্র সংগঠনগুলির সংঘাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেশবিরোধী স্লোগান দেওয়া এবং বিতর্কিত গ্রাফিটি আঁকার অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির।

এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যম ও বিরোধীদের বিরুদ্ধে গেরুয়া রঙকে অপমান করার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। রাখী পূর্ণিমার দিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ১০ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। বুধবার ‘গেরুয়া সম্মান যাত্রা’র শেষে পুনরায় শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন যে, গেরুয়া ও রাষ্ট্রকে অপমান করা সহ্য করা হবে না। অতীতের প্রসঙ্গ টেনে তিনি সিপিএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে বলেন, কমিউনিস্ট আমলে রবীন্দ্রনাথ বা নেতাজির মতো মনীষীদের সম্মান জানানো হয়নি।

রাষ্ট্রবিরোধী শক্তির উপযুক্ত জবাব দিতে এবার নতুন রাজনৈতিক ও আধ্যাত্মিক কর্মসূচির রূপরেখা টানা হয়েছে। ‘পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ’-এর উদ্যোগে আগামী দিনে যাদবপুর প্রাঙ্গণে তিন দিনব্যাপী গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকার অঙ্গীকার জানিয়ে তিনি সমস্ত রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *