যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ রাজভবনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল, রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ রাজভবনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের উত্তপ্ত পরিস্থিতির আবহেই বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য শিক্ষা দফতর। রাজ্যপাল তথা আচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তীকালীন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১ মেনে আগামী ছয় মাসের জন্য ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. দেবজিৎ দত্তকে রেজিস্ট্রার এবং ফ্যাকাল্টি অফ আর্টসের সচিব ড. ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফিনান্স অফিসার পদের দায়িত্ব দেওয়া হলো। নিজস্ব কাজের পাশাপাশি তাঁরা অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব সামলাবেন।

দীর্ঘদিন ধরে এই দুটি পদে স্থায়ীর বদলে ‘অ্যাক্টিং’ ব্যবস্থা চলায় শিক্ষা দফতরের এই নির্দেশিকা। পাশাপাশি অবিলম্বে স্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। নতুন আধিকারিকদের হাতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথি, চাবি, সিল ও ডিজিটাল তথ্য হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এবং উপাচার্যকে নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *