পুজোর মুখেই হাওড়া-খড়্গপুর শাখায় মেগা ব্লক! ১৯-২০ সেপ্টেম্বর বাতিল হাওড়া-পুরী সহ একঝাঁক ট্রেন, দেখে নিন তালিকা

পুজোর মুখেই হাওড়া-খড়্গপুর শাখায় মেগা ব্লক! ১৯-২০ সেপ্টেম্বর বাতিল হাওড়া-পুরী সহ একঝাঁক ট্রেন, দেখে নিন তালিকা

উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক মুখেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, বালিচক স্টেশন এলাকার উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৯ এবং ২০ সেপ্টেম্বর একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার এক্সপ্রেস এবং মেদিনীপুর-হাওড়া রুটের বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখা হবে।

কেন এই সার্ভিস ব্লক? দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, বালিচক স্টেশনের লেভেল ক্রসিংয়ের ওপর একটি রোড ওভারব্রিজ (ROB) তৈরির কাজ চলছে। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর নির্মীয়মাণ এই ব্রিজে স্টিলের ভারী গার্ডার বসানো হবে। লাইনে নিরাপত্তা বজায় রেখে মসৃণভাবে এই কাজ সম্পন্ন করতেই দু’দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ টানার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাতিল ট্রেনের তালিকা:

১৯ সেপ্টেম্বর বাতিল এক্সপ্রেস:

  • ১২৮৩৭/১২৮৩৮ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০০৫/১৮০০৬ হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮৬১৫/১৮৬১৬ হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১১/১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস

১৯ এবং ২০ সেপ্টেম্বর বাতিল এক্সপ্রেস:

  • ২২৮৮৯/২২৮৯০ দিঘা-পুরী-দিঘা এক্সপ্রেস

বাতিল ইএমইউ (EMU) লোকাল ট্রেন:

  • ১৯ সেপ্টেম্বর: ৩৮৭২৫ হাওড়া-খড়্গপুর ইএমইউ লোকাল।
  • ২০ সেপ্টেম্বর: ৩৮৮০১ ও ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল, ৩৮৭০২, ৩৮৭০৪, ৩৮৭০৫ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল এবং ৩৩৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল।

বিকল্প ঘুরপথে চলবে যেসব ট্রেন:

ব্লকের কারণে ৩টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনকে নির্ধারিত রুট পরিবর্তন করে চালানো হবে:

১. ২২৫০২ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস (১৮ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এটি রামপুরহাট-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে যাবে।

২. ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (১৮ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এটিও উপরের একই বিকল্প পথে চালিত হবে।

৩. ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস (১৯ সেপ্টেম্বর যাত্রার ট্রেন): এই ট্রেনটিকে হিজলি-মেদিনীপুর-আদ্রা-আসানসোল-হাওড়া রুট ধরে চালানো হবে।

পুজোর কেনাকাটা বা ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদের ট্রেনের সময়সূচি ও বর্তমান স্থিতি জেনে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *