অপারমাণবিক ও পারমাণবিক সুরক্ষায় কড়া বার্তা, ব্রিকস সম্মেলনে পাশ ‘নয়াদিল্লি ঘোষণা’

অপারমাণবিক ও পারমাণবিক সুরক্ষায় কড়া বার্তা, ব্রিকস সম্মেলনে পাশ ‘নয়াদিল্লি ঘোষণা’

নয়াদিল্লি: ভারতের মাটিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই পারমাণবিক সুরক্ষা এবং অসামরিক পরিকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় স্পষ্ট জানানো হয়েছে, সশস্ত্র সংঘাতে আন্তর্জাতিক আইন ও আইএইএ-এর প্রস্তাব লঙ্ঘন করে পারমাণবিক কেন্দ্রে হামলা মানবসমাজ ও পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি।

সম্মেলনে চিন, রাশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী সহ ব্রিকস ভুক্ত বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে কিছু কূটনৈতিক মতপার্থক্য তৈরি হলেও শেষ পর্যন্ত পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়। এতে নাম না করে সামরিক অভিযানের বিরোধিতা করার পাশাপাশি সশস্ত্র সংঘর্ষের পরিবেশেও যেকোনো মূল্যে পারমাণবিক নিরাপত্তা বজায় রাখার জোরালো বার্তা দেওয়া হয়েছে।

পাশাপাশি, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পরমাণু নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার অখণ্ডতা রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন শীর্ষ নেতারা। একই সঙ্গে, পশ্চিম এশিয়াকে সমস্ত ধরনের বিধ্বংসী অস্ত্র ও পরমাণু মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া দ্রুত রূপায়ণ করার আহ্বানও জানানো হয়েছে এই আন্তর্জাতিক মঞ্চ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *