LAC-তে বড় ধাক্কা চিনের, সেনা কমিয়ে কৌশল বদলাতে বাধ্য হল ড্রাগন!

LAC-তে বড় ধাক্কা চিনের, সেনা কমিয়ে কৌশল বদলাতে বাধ্য হল ড্রাগন!

প্রতিরক্ষা মন্ত্রকের ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর চিনা পিপলস লিবারেশন আর্মির (PLA) উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। চিনের এই সেনা কমানোর নেপথ্যে রয়েছে ভারতের সুদৃঢ় সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক ও সামরিক স্তরের ধারাবাহিক আলোচনা।

প্রতিবেদন সূত্রে প্রকাশ, উত্তর সীমান্তে ও ঐতিহ্যবাহী প্রশিক্ষণ এলাকাগুলিতে চিন এখন প্রায় ১০টি সম্মিলিত সশস্ত্র বাহিনী মোতায়েন রেখেছে। অন্যদিকে, LAC-র প্রতিটি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী তাদের সামরিক উপস্থিতি অত্যন্ত শক্তিশালী ও সুবিধাজনক জায়গায় ধরে রেখেছে। যেকোনো ধরনের সীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় জওয়ানরা পুরোপুরি প্রস্তুত।

উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ ফের শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের অক্টোবরে পূর্ব লাদাখে অনুষ্ঠিত ২৩তম কোর কমান্ডার স্তরের বৈঠক। এছাড়া বিভিন্ন সেক্টরে নিয়মিত সীমান্ত কর্মী বৈঠকের মাধ্যমে দুপক্ষের অমীমাংসিত বিষয়গুলো সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনার টেবিলে সমাধান করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের এই প্রতিবেদনে ‘অপারেশন সিঁদুর’-এর কথাও বিশেষভাবে উঠে এসেছে। এই অভিযান ভারতের বহুমুখী সামরিক সক্ষমতা, গোয়েন্দা শ্রেষ্ঠত্ব এবং তিন বাহিনীর যৌথ অপারেশনাল প্রস্তুতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এই অভিযানের অভিজ্ঞতার ভিত্তিতে ভারতীয় সেনা তাদের কৌশল পুনর্গঠন, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির ব্যবহারে আরও বেশি জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *