বালিতে সিপিএমের ৫ পার্টি অফিসে ভাঙচুর, তোপ পদ্মশিবিরের দিকে

বালিতে সিপিএমের ৫ পার্টি অফিসে ভাঙচুর, তোপ পদ্মশিবিরের দিকে

জলপাইগুড়ি ও চন্দ্রকোণা রোডের পর এবার রাজনৈতিক হিংসার আঁচ হাওড়ার বালিতে। মঙ্গলবার সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের দলীয় সভার পর গভীর রাতে দেওয়ানগাজি, বেলুড় ও পঞ্চাননতলা এলাকার প্রায় ৫টি সিপিএম পার্টি অফিসে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে প্রায় ৬০-৭০ জনের একটি বাইক বাহিনী এসে দলীয় কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।

এই ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত হামলা’ আখ্যা দিয়ে সিপিএমের তরফ থেকে সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। বাম নেতৃত্বের দাবি, রাজনৈতিকভাবে না পেরে উঠে বিজেপি দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এই ঘটনার সাথে তাদের কোনো যোগ নেই; এটি সিপিএমের অভ্যন্তরীণ কোন্দলের ফল। ঘটনাকে কেন্দ্র করে বালিতে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *