অগ্নিবীর হতে চান? কিশোর ভারতী স্টেডিয়ামে শুরু হচ্ছে পরীক্ষা, দেখে নিন খুঁটিনাটি
September 17, 20264:45 pm

ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ আসছে তরুণ-তরুণীদের সামনে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার যাদবপুরের সন্তোষপুরস্থ কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে অগ্নিপথ প্রকল্পের ‘অগ্নিবীর’ নিয়োগের বিশেষ বাছাই পরীক্ষা।
এক নজরে নিয়োগের জরুরি তথ্য
- তারিখ ও সময়: ২১ থেকে ২৮ সেপ্টেম্বর।
- স্থান: কিশোর ভারতী স্টেডিয়াম, সন্তোষপুর, যাদবপুর, কলকাতা।
- পুরুষ প্রার্থী (জেলাভিত্তিক): কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
- মহিলা প্রার্থী (WMP): পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সিকিম—এই তিন রাজ্যের ‘উইমেন মিলিটারি পুলিশ’ (WMP) পদের বাছাই প্রক্রিয়াও কলকাতাতেই সম্পন্ন হবে।
সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা
- দক্ষতা বৃদ্ধি: ৪ বছরের এই মেয়াদে নির্বাচিত অগ্নিবীররা পাবেন সুসংগঠিত সামরিক প্রশিক্ষণ। এর মাধ্যমে তাঁদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বদান, সাহসিকতা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ ঘটবে।
- আর্থিক প্যাকেজ: চাকরির মেয়াদে থাকবে বিশেষ আর্থিক প্যাকেজ ও বিমার সুবিধা।
- স্থায়ী নিয়োগ: ৪ বছর পর পারফরম্যান্স ও অন্যান্য প্রশাসনিক মানদণ্ডের ওপর ভিত্তি করে প্রতিটি ব্যাচের ২৫% অগ্নিবীরকে সেনার নিয়মিত ক্যাডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হবে।
- পরবর্তী কর্মসংস্থান: সেনাসদে অর্জিত অভিজ্ঞতা ও স্বীকৃত দক্ষতা ৪ বছর পর প্রসেস শেষ হলেও অন্যান্য পেশাগত ক্ষেত্রে কাজের সুযোগ অনেক বাড়িয়ে দেবে।