দেশের ৫৬% গাড়িরই বিমা নেই! এবার চরম কড়া অ্যাকশনে মোদি সরকার

দেশের ৫৬% গাড়িরই বিমা নেই! এবার চরম কড়া অ্যাকশনে মোদি সরকার

প্রতিদিন বাইক বা গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে যান? তবে এই খবর আপনার জন্য অত্যন্ত জরুরি। এতদিন হয়তো ট্রাফিক পুলিশের চেকিং এড়িয়ে বিমা ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু এবার থেকে আর সেই চালাকি খাটবে না। গাড়ির বিমা (Insurance) না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না এক ফোঁটা তেলও!

সাধারণ মানুষকে সচেতন করতে ও নিয়ম ভাঙা রুখতে এবার এক অভিনব প্রযুক্তি আনতে চলেছে মোদি সরকার।

কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি?

বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI একটি বিশেষ ট্রায়াল শুরু করতে চলেছে। পেট্রোল পাম্পে গাড়ি ঢোকা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে আপনার বিমার মেয়াদ:

  • ANPR ক্যামেরা: পাম্পের প্রবেশদ্বারে থাকবে বিশেষ ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ ক্যামেরা, যা মুহূর্তে নম্বর প্লেট স্ক্যান করে নেবে।
  • ডাটাবেস যাচাই: স্ক্যান করা নম্বরটি সাথে সাথেই সরকারি ‘VAHAN’‘IIB’ পোর্টালের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
  • তাত্ক্ষণিক স্ট্যাটাস: গাড়িটির বৈধ থার্ড-পার্টি বিমা আছে না মেয়াদ শেষ, তা নিমেষেই স্ক্রিনে ভেসে উঠবে। বিমা না থাকলে তেল দেওয়া বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ ও চমকে দেওয়া তথ্য

আইন অনুযায়ী বৈধ বিমা ছাড়া গাড়ি চালানো অপরাধ হলেও বাস্তবে ছবিটা বেশ উদ্বেগজনক। সুপ্রিম কোর্টে পেশ করা তথ্য অনুযায়ী, দেশের মোট ৩০.৪৮ কোটি গাড়ির মধ্যে প্রায় ১৬.৫৪ কোটি (৫৬ শতাংশ) গাড়িরই কোনো বিমা নেই!

এই পরিস্থিতি সামলাতে গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট কেন্দ্র ও IRDAI-কে নির্দেশ দেয়—বিমার মেয়াদের সাথে জ্বালানি পাওয়ার সংযোগ ঘটাতে। প্রজেক্টটি চালু হলে বিমা ছাড়া পেট্রোল পাম্পে গেলে খালি হাতেই ফিরতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *