জোড়াফুল ‘ফ্রিজ’! ব্যাট না ফুটবল—কোন প্রতীকে ফের ‘খেলা হবে’ মমতার?

জোড়াফুল ‘ফ্রিজ’! ব্যাট না ফুটবল—কোন প্রতীকে ফের ‘খেলা হবে’ মমতার?

নির্বাচন কমিশনের নির্দেশে সাময়িকভাবে জোড়াফুল প্রতীক এবং ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি হিমঘরে। এই জরুরি পরিস্থিতিতে নতুন নাম ও প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দুই পৃথক শিবির।

মমতা শিবিরের রাজনৈতিক ইনিংস পুরনো পরিচয় ব্যবহারের সুযোগ না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তাকে ‘ব্র্যান্ড’ হিসেবে ব্যবহার করতেই চাইছে কালীঘাট। তাই তাদের দেওয়া তিনটি প্রস্তাবিত নামেই রাখা হয়েছে নেত্রীর নাম:

  • মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
  • সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা
  • তৃণমূল মমতা কংগ্রেস

প্রতীকের ক্ষেত্রে মমতা শিবির সরাসরি ভরসা রাখছে ‘খেলা হবে’ স্লোগান ও স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ওপর। নির্বাচন কমিশনের কাছে তাঁদের পছন্দের প্রতীক—‘ব্যাট’ (নতুন ইনিংস শুরুর প্রতীক) এবং ‘ফুটবল প্লেয়ার’ (বাংলার ফুটবল আবেগ ও স্লোগানের সরাসরি প্রভাব)।

ঋতব্রত শিবিরের পাল্টা প্রস্তাব তৃণমূল শব্দটির ওপর নিজেদের দাবি ধরে রাখতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও তিনটি ভিন্ন নাম জমা দিয়েছে:

  • গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
  • জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস
  • পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস

ঋতব্রত শিবিরের পছন্দের প্রতীক তালিকায় রয়েছে—খাম (Envelope), ব্যাটারি টর্চ এবং পেনসিল বক্স

কমিশনের সিদ্ধান্ত ও চ্যালেঞ্জ দুই শিবিরের প্রস্তাবিত নামেই ‘তৃণমূল’ শব্দটি থাকায় ভোটারদের বিভ্রান্তি এড়াতে কমিশন কীভাবে চূড়ান্ত প্রতীক বরাদ্দ করে, এখন সেটাই দেখার। প্রতীক অনুমোদন পাওয়ার পর তা দ্রুত বুথস্তর পর্যন্ত প্রচারের আলোয় নিয়ে আসাই এখন দুই শিবিরের জন্য সময়ের বিরুদ্ধে লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *