গ্রিনল্যান্ডের ‘স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ’ আমেরিকার হাতে! ডেনমার্কের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ট্রাম্পের

গ্রিনল্যান্ডের ‘স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ’ আমেরিকার হাতে! ডেনমার্কের সঙ্গে ঐতিহাসিক চুক্তি ট্রাম্পের

ওয়াশিংটন: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কৌতুহল ও আগ্রহ নতুন নয়। কখনও বরফাবৃত এই ভূখণ্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আবার কখনও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশেষে গ্রিনল্যান্ডের ‘স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ’ (Permanent Security Control) হাতে নেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর জন্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসনের সঙ্গে একটি বিশেষ সমঝোতায় পৌঁছেছে আমেরিকা।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, আমেরিকা, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। এর ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমেরিকার কৌশলগত ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত উদ্বেগের সমাধান হবে।

চিন ও রাশিয়াকে কড়া বার্তা নতুন এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার লিখিত অনুমতি ছাড়া কোনও প্রতিদ্বন্দ্বী শক্তি গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি তৈরি করা, সেনা মোতায়েন বা কৌশলগত খাতে বিনিয়োগ করতে পারবে না। বিশেষ করে আর্কটিক অঞ্চলে চিন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

অক্ষুণ্ণ থাকছে ডেনমার্কের সার্বভৌমত্ব নিরাপত্তার দায়িত্ব ওয়াশিংটনের হাতে গেলেও গ্রিনল্যান্ড কিন্তু আমেরিকার অংশ হচ্ছে না। এটি ডেনমার্কের স্বশাসিত ভূখণ্ড হিসেবেই থাকছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন দুজনেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই চুক্তি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ডেনমার্কের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আঞ্চলিক নিরাপত্তা আরও জোরদার করবে।

কখন হবে চূড়ান্ত স্বাক্ষর? চুক্তির শর্তাবলী তৈরি হলেও এখনও আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি রয়েছে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এতে সই হতে পারে। তবে তার আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সংসদে এই প্রস্তাবের অনুমোদন নেওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *