রাধাষ্টমীতেই কোল আলো করল লক্ষ্মী! দ্বিতীয়বার মা হলেন দীপিকা, দুয়ার ঘরে এল মিষ্টি বোন

রাধাষ্টমীতেই কোল আলো করল লক্ষ্মী! দ্বিতীয়বার মা হলেন দীপিকা, দুয়ার ঘরে এল মিষ্টি বোন

বলিপাড়ায় আবারও আনন্দের জোয়ার! রাধাষ্টমীর পুণ্য তিথিতে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একরত্তি দুয়া সিং পাড়ুকোন পেল তার মিষ্টি খেলার সঙ্গীকে। সোশ্যাল মিডিয়ায় নতুন সদস্যের একজোড়া ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে জীবনের এই বিশেষ মুহূর্ত অনুরাগী ও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘দীপবীর’।

চলতি মাসের শেষের দিকে সন্তান জন্ম নেওয়ার কথা থাকলেও, তার আগেই মিলল সুখবর। গত শুক্রবারই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে বাপ্পার আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারকা দম্পতি। গণেশ উৎসবের আলোয় ঝলমলে মুম্বই শহরের বুকে তাঁদের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে ওঠে। কারণ, প্রথম সন্তানের জন্মের আগেও ঠিক একইভাবে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন দীপিকা-রণবীর। শনিবার বিকেলে সেই জল্পনাই সত্যি প্রমাণিত হলো।

উল্লেখ্য, চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন বড় মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি কিট ধরে রাখা ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার আভাস দিয়েছিলেন তারকা দম্পতি। ২০২৪ সালের গণেশ চতুর্থীতে প্রথম সন্তান দুয়ার জন্ম দিয়েছিলেন দীপিকা, আর এবার রাধাষ্টমীর শুভ দিনে তাঁদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অগণিত অনুরাগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *