জন্মের ১ বছর আগেই মাধ্যমিক পাস? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর নির্বাচন মামলা নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ!
/indian-express-bangla/media/media_files/2026/09/23/cats-2026-09-23-18-11-45.jpg?w=1200&fit=1200,675&ssl=1)
কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আইনি ময়দানে বড় জয় পেল বিজেপি। বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রার্থীপদ খারিজের দাবিতে কংগ্রেসের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। ফলে আসন্ন ভোটে লড়াই করার ক্ষেত্রে বিজেপি প্রার্থীর আর কোনো আইনি বাধা রইল না।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ করের মা হাসিরানি রথকে। তবে তাঁর হলফনামায় জমা দেওয়া তথ্য নিয়ে তীব্র আপত্তি তোলে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ ছিল, হলফনামা অনুযায়ী হাসিরানি রথের বয়স ৬০ বছর—যার অর্থ তাঁর জন্ম ১৯৬৬ সালে। অথচ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রে দেখা যাচ্ছে, তিনি ১৯৬৫ সালেই মাধ্যমিক পাশ করেছেন!
কংগ্রেস কটাক্ষ করে দাবি তোলে—জন্মের এক বছর আগেই কীভাবে মাধ্যমিক পাশ সম্ভব? নিশ্চয়ই প্রার্থীর বয়স ভুল দেওয়া হয়েছে, অথবা শংসাপত্রটি জাল! এই যুক্তি দেখিয়ে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সব পক্ষের সওয়াল-জবাব শেষে অবশেষে আজ কংগ্রেসের দাবি খারিজ করে আদালত।
অস্বস্তিতে কংগ্রেস প্রার্থী: একদিকে বিজেপি শিবির স্বস্তি পেলেও অন্যদিকে অস্বস্তি কমেনি কংগ্রেসের। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মামলার শুনানি স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের ঠিক মুখে আদালতের এই সমীকরণে নন্দীগ্রামের রাজপথ আরও উত্তপ্ত হতে চলেছে।