‘বিভ্রান্তি ছড়াবেন না…’, বকেয়া DA বৈঠক পিছাতেই বিস্ফোরক বয়ান সরকারি কর্মীদের!

‘বিভ্রান্তি ছড়াবেন না…’, বকেয়া DA বৈঠক পিছাতেই বিস্ফোরক বয়ান সরকারি কর্মীদের!

দুর্গাপূজার আমেজ শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (DA) সংক্রান্ত জটিলতা এখনও বজায় রয়েছে। একদিকে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া পেলেও গ্রান্ট-ইন-এইড ভুক্ত কর্মীরা এখনও একটা টাকাও হাতে পাননি। এই অবস্থায় মনিটরিং কমিটির জরুরি বৈঠকের দাবি তুলছেন কর্মচারীরা।

গত ১২ সেপ্টেম্বর দিল্লিতে এই সংক্রান্ত যে বৈঠকটি হওয়ার কথা ছিল, তা ‘বিশেষ কারণে’ স্থগিত হয়ে যায়। তারপর থেকে আজও বৈঠক নিয়ে কোনো নতুন দিনক্ষণ প্রকাশ করা হয়নি। কবে নাগাদ হবে মনিটরিং কমিটির এই বৈঠক? এই বিষয়ে মুখ খুলেছেন সুপ্রিম কোর্টে মূল ডিএ মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

এক ভিডিওবার্তায় মলয়বাবু স্পষ্ট জানান, “ইন্দু মালহোত্রা কমিটির যে বৈঠক ১২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তা পিছিয়ে যায়। আজ পর্যন্ত নতুন কোনো খবর মেলেনি— বৈঠকটি আদৌ পুজোর আগে হবে কি না, বা অনলাইন নাকি মুখোমুখি হবে, সে বিষয়ে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তথ্য পেলে আমরা অবশ্যই জানাব। আগে থেকে বাড়িয়ে কোনো ভুল বার্তা দিয়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাই না।”

অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এই বৈঠক ডাকার আর্জি জানিয়ে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি পাঠিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। চিঠিতে বলা হয়েছে, বৈঠকে যোগ দিতে দিল্লির যাত্রার জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই পুজোর ছুটির আগেই দিনক্ষণ চড়ান্ত হলে সব পক্ষই উপকৃত হবে।

তবে এখনও মনিটরিং কমিটির পক্ষ থেকে নতুন তারিখ না আসায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে ক্ষোভ ও ধোঁয়াশা বেড়েই চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *