দুর্গাপুজোয় বন্ধ হচ্ছে ভিআইপি কালচার, আত্মপ্রকাশ করেই কড়া বার্তা নতুন সমন্বয় সমিতির

দুর্গাপুজোয় বন্ধ হচ্ছে ভিআইপি কালচার, আত্মপ্রকাশ করেই কড়া বার্তা নতুন সমন্বয় সমিতির

দুর্গাপুজোয় ভিআইপি সংস্কৃতির নামে টাকার খেলা আর বরদাস্ত করা হবে না, এমনই বার্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি’। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আত্মপ্রকাশ ঘটে রাজ্য স্তরের এই নতুন প্ল্যাটফর্মের। সংগঠনের চেয়ারম্যান কার্তিক মহারাজ এবং সভাপতি রুদ্রনীল ঘোষ স্পষ্ট জানান, সনাতনের পুজো হবে সনাতনী নিয়ম মেনেই। মণ্ডপে ভিআইপি পাস বিক্রির মাধ্যমে আর্থিক লেনদেন সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিয়ে প্রবীণ নাগরিকদেরই কেবল অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পূর্বে থাকা ফোরামের রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই নতুন সংগঠন ভিআইপি প্রথা নিয়ন্ত্রণে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৭৮টি পুজো কমিটি এই মঞ্চে শামিল হয়েছে। মেগা এই উদ্যোগে সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে লোগো ও বিশেষ ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে, যেখান থেকে সহজেই মণ্ডপের অবস্থান জানা যাবে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সপ্তর্ষি বসু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আত্মপ্রকাশের শুরুতে ব্যানার বিতর্ক তৈরি হলেও দ্রুত দেবী দুর্গার সঠিক চিত্র প্রতিস্থাপন করা হয়। নেতাজি, স্বামীজি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পুজোকে সর্বধর্ম সমন্বয়ের থিম ছেড়ে সনাতনী রূপ বজায় রাখার ডাক দিয়েছেন উদ্যোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *