ব্রাহ্মণ সমাজ নিয়ে বিতর্কিত মন্তব্য! বড় আইনি ফাঁসে জনপ্রিয় আধ্যাত্মিক গুরু রামভদ্রাচার্য

ব্রাহ্মণ সমাজ নিয়ে বিতর্কিত মন্তব্য! বড় আইনি ফাঁসে জনপ্রিয় আধ্যাত্মিক গুরু রামভদ্রাচার্য

ব্রাহ্মণ সমাজ ও তাদের বিভিন্ন উপ-বর্ণ নিয়ে বিতর্কিত বক্তব্য পেশ করে আইনি জাঁতাকলে পড়লেন প্রখ্যাত আধ্যাত্মিক গুরু তথা তুলসী পীঠাধীশ্বর জগদগুরু রামভদ্রাচার্য। তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কড়া অবস্থান নিয়ে রামভদ্রাচার্যের নামে অবিলম্বে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রয়াগরাজ জেলা আদালতের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে রামভদ্রাচার্যকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, আধ্যাত্মিক গুরুর বিতর্কিত মন্তব্য মেনে নিতে না পেরে আইনি সুরক্ষার দাবিতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন সুরেশ চন্দ্র উপাধ্যায় নামের এক ব্যক্তি। এলাহাবাদ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সমস্ত তথ্য ও যুক্তিতর্ক শোনার পর রামভদ্রাচার্যকে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ধর্মীয় ব্যক্তিত্বের মুখে এমন বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপাতত সকলের নজর আগামী ১২ই অক্টোবরের দিকে, কারণ ওই দিনই আদালত এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *