মধ্যপ্রদেশে ৩০ শিশুর মৃত্যুতে চাঞ্চল্য: “এটা ১০০% ব্যর্থতা”, বিজেপিকে তোপ দেগে সংসদে তোলার হুঙ্কার রাহুলের!

মধ্যপ্রদেশে ৩০ শিশুর মৃত্যুতে চাঞ্চল্য: “এটা ১০০% ব্যর্থতা”, বিজেপিকে তোপ দেগে সংসদে তোলার হুঙ্কার রাহুলের!

মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বাইহার তহসিলের জাগলা গ্রামে এক রহস্যজনক ও সংক্রামক ব্যাধিতে প্রাণ হারিয়েছে ৩০ জনেরও বেশি শিশু। এই ভয়াবহ ঘটনার খবর পেয়েই সরাসরি ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলির সঙ্গে দেখা করতে পৌঁছান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের ক্ষয়ক্ষতির কথা শোনেন তিনি। এর পরপরই রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে রাহুল স্পষ্ট জানান, এটি প্রশাসনের ১০০ শতাংশ ব্যর্থতা।

মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনকে তোপ পীড়িত পরিবারগুলির সঙ্গে কথা বলার পর রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের পরেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কিংবা প্রশাসনের কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা নেতা এই গ্রামে আসার প্রয়োজন মনে করেননি। বিজেপি ও আরএসএস-এর আদর্শকে কাঠগড়ায় তুলে তিনি দাবি করেন, আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার সময় ছাড়া এই সরকার তাঁদের কথা ভাবে না। জল, জঙ্গল ও জমি হস্তগত করার পর আদিবাসীদের নিঃসঙ্গভাবে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয় এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়।

সংসদে বিষয়টির তোলার আশ্বাস এই কঠিন সময়ে আদিবাসী ভাই-বোনদের পাশে থাকার স্পষ্ট বার্তা দেন রাহুল। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে, লোকসভার আগামী অধিবেশনে মধ্যপ্রদেশের এই মারাত্মক বিপর্যয়ের বিষয়টি তিনি জোরালোভাবে তুলে ধরবেন এবং সংসদের ভেতরে আদিবাসীদের না-শোনা কণ্ঠস্বর হয়ে লড়াই করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *