দুবাই-তেল আভিভ বিমানে হাইজ্যাকের চেষ্টা! ভারতীয় ক্যাপ্টেনের বীরত্বে রক্ষা পেলেন ১৫০ যাত্রী

দুবাই-তেল আভিভ বিমানে হাইজ্যাকের চেষ্টা! ভারতীয় ক্যাপ্টেনের বীরত্বে রক্ষা পেলেন ১৫০ যাত্রী

মাঝআকাশে ফ্লাইদুবাইয়ের বিমানে এক রক্তক্ষয়ী হাইজ্যাকের চেষ্টা ব্যর্থ করলেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। দুবাই থেকে তেল আভিভগামী ওই উড়ানে ককপিটে থাকা জরুরি ‘ক্র্যাশ অ্যাক্স’ বা কুঠার দিয়ে ক্যাপ্টেনের ওপর প্রাণঘাতী হামলা চালান ওমানি কো-পাইলট। আকস্মিক এই আক্রমণের কারণে বিমানটি মাত্র এক মিনিটের ব্যবধানে ৩৩ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে। চরম রক্তাপ্লুত ও আশঙ্কাজনক অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত ‘মে ডে’ বার্তা পাঠিয়ে বিমানে হাইজ্যাক চেষ্টার খবর জানান। এরপর কয়েক জন সাহসী যাত্রীর সহায়তায় হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয় এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী বিমান দুর্ঘটনার জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য প্রতিটি ককপিটে ফায়ার অ্যাক্স রাখা বাধ্যতামূলক। ৯/১১ হামলার পর নিরাপত্তার খাতিরে এটি যাত্রীবাহী কেবিন থেকে সরিয়ে ককপিটে স্থানান্তরিত করা হয়েছিল, যা এই ঘটনায় কো-পাইলট অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে, তবে তাঁর পরিচয় ও মূল উদ্দেশ্য এখনো অস্পষ্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন স্মিত ও সাহসী যাত্রীদের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন যে তাঁদের এই বীরত্ব ৯/১১-র মতো বড় বিপর্যয় এড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইদুবাই তাদের ইসরায়েলগামী সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *