জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি! এনসিপিআই-এর অন্দরেই ফাটল ধরালেন ইউসুফ পাঠান?

জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি! এনসিপিআই-এর অন্দরেই ফাটল ধরালেন ইউসুফ পাঠান?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবিতে সরগরম জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এই সুপারিশ করেছে এনসিপিআই। নির্বাচন প্রক্রিয়ায় অবদানের কথা বলে এই আর্জি জানানো হলেও, দেশজুড়ে যখন এসআইআর ও নির্বাচন কমিশনারের ইস্তফাকে কেন্দ্র করে বিরোধীরা সরব, তখন এই চিঠি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে, দলের পক্ষ থেকে এই দাবি জানানো হলেও এর সঙ্গে কি সমস্ত নেতার সম্মতি রয়েছে?

এই পরিস্থিতিতে এনসিপিআই-এর অন্দরে বড়সড় মতপার্থক্যের ছবি সামনে এল। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দলটির সাংসদ ইউসুফ পাঠান সাফ জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার এমন কোনো দাবিতে তিনি মোটেই সমর্থন জানাননি। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ যখন ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছেন, তখন এই ধরনের পুরস্কারের সুপারিশ করা কীভাবে সম্ভব? ইউসুফের এই স্পষ্ট অবস্থানের পর থেকেই রাজনৈতিক মহলে দলটির অভ্যন্তরীণ ভাঙন নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *