সোমালিয়ায় জলদস্যুদের নৃশংস তাণ্ডব! গুলিতে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার

সোমালিয়ায় জলদস্যুদের নৃশংস তাণ্ডব! গুলিতে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের নৃশংস হামলায় প্রাণ হারালেন কলকাতার এক নাবিকসহ পাঁচজন। বিগত এক দশকে এই প্রথম সোমালিয়ায় জলদস্যুদের হাতে কোনও নাবিকের মৃত্যুর ঘটনা ঘটল। গত ২১ এপ্রিল পালাউয়ের পতাকাবাহী পেট্রলিয়াম ট্যাঙ্কার ‘এম টি অনার ২৫’ তেল নিয়ে মোগাদিশুর দিকে যাওয়ার সময় দস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে কলকাতার বাসিন্দা তানভীর-সহ ১৭ জন নাবিক বন্দি ছিলেন। পান্টল্যান্ড পুলিশ নিরাপত্তা বাহিনী ও দস্যুদের অভিযানের পর জাহাজটি মুক্ত করলেও, উদ্ধারের আগেই তানভীরসহ চার বিদেশি নাবিককে গুলি করে হত্যা করা হয়।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিহত তানভীরের মৃত্যুর খবর ও ছবি পরিবারের কাছে পৌঁছানোর পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাঁচ মাস চরম দুশ্চিন্তার পর সন্তানের নিথর দেহ দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন তানভীরের মা। এদিকে, প্রাথমিক অবস্থায় জাহাজে কোনও ভারতীয় না থাকার সরকারি দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিদেশ মন্ত্রকের কাছে তীব্র জবাবদিহি চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *