যন্তর মন্তর ২.০! জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর বড় আন্দোলনের হুঙ্কার সিজেপির – এক ঝলক

যন্তর মন্তর ২.০! জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর বড় আন্দোলনের হুঙ্কার সিজেপির – এক ঝলক

একঝলক ডেস্ক:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ফের বড়সড় আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা দিল্লিতে এসে এই বিক্ষোভে যোগ দেবেন। এর আগে মুম্বইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল, যেখানে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ ও বিশাল দাদলানির মতো পরিচিত মুখ উপস্থিত ছিলেন। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন শুরু হয়েছে।

আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা হলে যে স্থানে বাধা দেওয়া হবে, সেখানেই যন্তর মন্তর তৈরি করে প্রতিবাদ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা। মহাত্মা গান্ধীর পন্থায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন হবে বলে জানানো হয়েছে। এর আগে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিজেপির মাসব্যাপী আন্দোলনের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে জেন-জিদের নিয়ে বড় আন্দোলনের পথে হাঁটারও চূড়ান্ত হুমকি দিয়েছে এই রাজনৈতিক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *