ফ্ল্যাটের দামের ৩০ থেকে ৫০ শতাংশই ট্যাক্স! কীভাবে নাগালের মধ্যে আসবে সাধের ফ্ল্যাট? – এক ঝলক

ফ্ল্যাটের দামের ৩০ থেকে ৫০ শতাংশই ট্যাক্স! কীভাবে নাগালের মধ্যে আসবে সাধের ফ্ল্যাট? – এক ঝলক

একঝলক ডেস্ক:

জমির চড়া দাম, নির্মাণ খরচ এবং বিপুল করের বোঝায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সাশ্রয়ী আবাসন। দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ সংস্থাগুলির সংগঠন ক্রেডাই জানিয়েছে, একটি ফ্ল্যাট বিক্রির পর তার দামের ৩০ থেকে ৫০ শতাংশই চলে যায় কেন্দ্র, রাজ্য ও পুরসভার কর বাবদ। কলকাতার এক অনুষ্ঠানে সংগঠনের সর্বভারতীয় সভাপতি শেখর প্যাটেল দাবি করেন, এই অতিরিক্ত করের কারণেই বাজারে ‘অ্যাফর্ডেবল হাউজিং’-এর জোগান তলানিতে ঠেকেছে। বর্তমানে বাজারে আসা মোট প্রকল্পের মাত্র ১৪ শতাংশ সাশ্রয়ী আবাসনের আওতায় পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে কর কমানোর জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

বর্তমান নিয়মে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ফ্ল্যাটকে সাশ্রয়ী আবাসন হিসেবে ধরা হয়। তবে এই আর্থিক সীমা তুলে দিয়ে শুধুমাত্র মেট্রো শহরে ৬০ এবং অন্যান্য শহরে ৯০ বর্গমিটার আয়তনকে ভিত্তি করার প্রস্তাব দিয়েছে ক্রেডাই। আগামী ছয় মাসের মধ্যে কর ও নীতিগত বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে সংগঠনটি। অন্যদিকে, উৎসবের মরশুমে আবাসন বাজারে ক্রেতাদের চাহিদা যথেষ্ট ভালো রয়েছে বলেই জানিয়েছে ক্রেডাই কর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *