ইডেনে মহালয়ার মঞ্চে বড় বদল! মোদি কি আসছেন না? বদলে ‘অন্য’ হেভিওয়েট কে? – এক ঝলক

ইডেনে মহালয়ার মঞ্চে বড় বদল! মোদি কি আসছেন না? বদলে ‘অন্য’ হেভিওয়েট কে? – এক ঝলক

একঝলক ডেস্ক:

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে যাওয়া রাজ্য সরকারের জমকালো অনুষ্ঠানে হঠাৎই শুরু হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, পূর্বপরিকল্পিত অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি। তবে প্রধানমন্ত্রীর সফর বাতিল হলে পুরো কর্মসূচির রূপরেখাতেই বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট প্রশাসনিক মহল।

মহালয়ার দিন এক হাজার মহিলার উলুধ্বনি, ১০ হাজার ঢাকির বাদ্যি এবং শ্রেয়া ঘোষালের সঙ্গীতের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার অভিনব পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ইডেনের এই হাই-প্রোফাইল অনুষ্ঠান সামলে পরদিনই রঞ্জি ট্রফি ম্যাচ আয়োজন করা নিয়ে সিএবি কর্তাদের কপালে উদ্বেগের ভাঁজ পড়েছে। টানা নিরাপত্তার কারণে স্টেডিয়াম এসপিজির নিয়ন্ত্রণে থাকায় প্রথম রঞ্জি ম্যাচটি কল্যাণী স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়ার বিকল্প ভাবাও হচ্ছে। আপাতত প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত সিদ্ধান্ত এবং সূচির দিকেই সবার দৃষ্টি নিবন্ধ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *