কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি! নিউটাউনে বাইক সংঘর্ষে নিহত নিরাপত্তারক্ষী – এক ঝলক

কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি! নিউটাউনে বাইক সংঘর্ষে নিহত নিরাপত্তারক্ষী – এক ঝলক

একঝলক ডেস্ক:

শুক্রবার গভীর রাতে নিউটাউনের লস্করহাটি ব্রিজের ওপর ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডিউটি শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা একটি দ্রুতগতির বাইক সজোরে ধাক্কা মারে নিরাপত্তারক্ষী মেকাইল মোল্লার গাড়িতে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা মেকাইলকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত মেকাইল মোল্লার বয়স প্রায় ৫০ বছর এবং তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন এবং বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে এই বাইক দু’টির মধ্যে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ততম ওই রাস্তায় বারবার এমন দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *