শুভেন্দুর হাতে ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট, নন্দীগ্রামে মমতার পা ভাঙা নিয়ে উপনির্বাচন মিটলেই বড় পদক্ষেপের হুঁশিয়ারি! – এক ঝলক

শুভেন্দুর হাতে ‘নো ফ্র্যাকচার’ রিপোর্ট, নন্দীগ্রামে মমতার পা ভাঙা নিয়ে উপনির্বাচন মিটলেই বড় পদক্ষেপের হুঁশিয়ারি! – এক ঝলক

একঝলক ডেস্ক:

একুশের বিধানসভা নির্বাচনের মুখে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনাকে ঘিরে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। সেই সময় পা ভেঙেছিল বলেই দাবি করা হলেও, মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা আদৌ ভাঙেনি। শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি রিপোর্ট পেশ করেন। যেখানে স্পষ্ট লেখা রয়েছে ‘নো ফ্র্যাকচার’। এই চাঞ্চল্যকর তথ্যের ওপর ভিত্তি করে ঘটনাটির নতুন করে নিরপেক্ষ তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন থাকায় এলাকা জুড়ে নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে। ফলে প্রশাসনিক বাধ্যবাধকতার কথা মাথায় রেখে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালে আঘাত পাওয়ার পর প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় পর শুভেন্দু অধিকারীর এই ডাক্তারি রিপোর্ট প্রকাশ ও তদন্তের নির্দেশকে কেন্দ্র করে উপনির্বাচনের প্রাক্কালে নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *