সংসদে বড় ধাক্কা তৃণমূলের! হাতছাড়া একমাত্র স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ, স্পিকারের নির্দেশে নতুন দায়িত্বে কাকলি! – এক ঝলক

একঝলক ডেস্ক:
সংসদের স্থায়ী কমিটি পুনর্গঠনের ফলে সংসদীয় রাজনীতিতে বড় রদবদল ঘটল। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের নির্দেশনায় মন্ত্রক সম্পর্কিত বিভিন্ন কমিটিগুলোতে পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে সার ও রাসায়নিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদটি হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। পূর্বে এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাংসদ কীর্তি আজ়াদ। নতুন রদবদলে এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি সাম্প্রতিক সময়ে দল ত্যাগ করে এনসিপিআই-তে যোগ দিয়েছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের কমিটিতে না রাখা এবং তৃণমূলের জন্য চেয়ারম্যানের পদটি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন। তবে স্পিকার সেই আবেদন খারিজ করে দেন। খাতায়-কলমে এখনো তৃণমূল সাংসদ হিসেবেই Kakoli Ghosh Dastidar-কে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃষিপ্ৰধান দেশের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এই পদ বণ্টনকে সম্পূর্ণ অনৈতিক বলে অভিহিত করেছেন।