‘সংসদ গভীর অন্ধকার চেম্বার’! কমিটি থেকে বাদ পড়ে স্পিকারকে তুলোধনা ডেরেক-অভিষেকের

‘সংসদ গভীর অন্ধকার চেম্বার’! কমিটি থেকে বাদ পড়ে স্পিকারকে তুলোধনা ডেরেক-অভিষেকের

নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে ফের বড় ধাক্কা খেল ঘাসফুল শিবির। মমতা তৃণমূলের আপত্তির তোয়াক্কা না করেই এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে। আর এই সিদ্ধান্ত সামনে আসতেই ফুঁসে উঠেছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছেন তিনি।

কী নিয়ে এত বিতর্ক? শনিবার সার এবং রাসায়নিক বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এতদিন এই পদের দায়িত্বে ছিলেন মমতা তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। শুধু তাই নয়, বাণিজ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। ফলে, মমতা তৃণমূলের ঝুলিতে এখন সংসদীয় বিষয়ক কমিটির একটি চেয়ারম্যান পদও আর নেই।

অভিষেকের কড়া আপত্তি ও প্রশ্ন: কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার পরই তাঁদের সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডিসকোয়ালিফিকেশন বা পদ বাতিলের মামলা এখনও অমীমাংসিত। তা সত্ত্বেও কীভাবে কাকলিকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হলো, চিঠিতে সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি সরাসরি জানতে চেয়েছেন, ঠিক কোন দলের সাংসদ হিসেবে কাকলিকে এই পদ দেওয়া হলো? এমনকি স্পিকারের কাছে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন তিনি। স্পিকারের এই গড়িমসির বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল শিবির।

ক্ষোভ উগড়ে দিয়েছেন ডেরেকও: লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও কোণঠাসা করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে দল। মমতা তৃণমূলকে একটিও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ না দেওয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে লেখা চিঠিতে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, বর্তমান সংসদ এক ‘গভীর অন্ধকার চেম্বারে’ পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *