অবিশ্বাস্য রাজনৈতিক রদবদল, ইন্ডি জোটে ডিএমকে বাদ, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে নামছে বিজয়ের দল টিভিকে! – এক ঝলক

একঝলক ডেস্ক:
জাতীয় রাজনীতিতে বড়সড় রদবদলের আবহ তৈরি করে বিরোধী ‘ইন্ডি’ জোটে ঘটে গেল এক নাটকীয় পরিবর্তন। গত ৩০ সেপ্টেম্বরের বৈঠকের পর কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে সরকারিভাবে এই জোট থেকে বেরিয়ে গিয়েছে ডিএমকে এবং আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে তামিলনাড়ুর রাজনৈতিক পরিমণ্ডলে নতুন সমীকরণ তৈরি করে জোটে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল অভিনেতা থলপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কড়গম’ (টিভিকে)। শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিরোধী জোটের বৈঠকে বিজয়ের দলের শীর্ষ নেতারা যোগ দেন এবং তাদের যৌথ অংশীদারিত্ব নিশ্চিত হয়, যা বিরোধী শিবিরের শক্তি পুনরুদ্ধারে এক নতুন অক্সিজেন যোগ করেছে।
আগামী ৬ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইন্ডি জোটের প্রস্তাবিত নির্বাচন কমিশন অভিযানে অংশ নেবে টিভিকে। শুধু তাই নয়, তামিলনাড়ুর প্রতিটি জেলায় কংগ্রেস এবং বামপন্থীদের সঙ্গে বিজয়ের দল যৌথ প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। যদিও বিজয় নিজে এই কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন কি না তা নিয়ে এখনো সংশয় প্রকাশ করা হয়েছে। জোটে ভাঙনের পর রাজনৈতিক শূন্যতা পূরণে অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলেও, টিভিকে-র এই আনুষ্ঠানিক অংশগ্রহণ তামিল রাজনীতিতে কংগ্রেসের শক্ত অবস্থান ও কৌশলী পদক্ষেপের পরিচয় দিচ্ছে।