রাস্তার ধারে সাট্টা-মদের বেআইনি ঠেক, হাতেনাতে ধরে ধুমধাম অ্যাকশন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভের

রাস্তার ধারে সাট্টা-মদের বেআইনি ঠেক, হাতেনাতে ধরে ধুমধাম অ্যাকশন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভের

রবিবার টিটাগড় পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকায় সেবা সংকল্প অভিযান ক্যাম্পে যাওয়ার পথে প্রকাশ্যে জুয়া ও মদের আসর দেখে হঠাৎ হানা দেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। গাড়ি থামিয়ে সঙ্গীদের নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা পালানোর চেষ্টা করে, কিন্তু দু’জনকে ধরে ফেলা সম্ভব হয়। ধৃতদের পরবর্তীতে খড়দহ থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ভোটের পর সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার বিধায়ক করেছিলেন, এই পদক্ষেপ তারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন যে, জুয়া, সাট্টা ও মদের মতো সামাজিক ব্যাধি একের পর এক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, তাই সমাজকে সুন্দর রাখতে এসব বেআইনি ঠেক বন্ধ করা জরুরি। তিনি সাধারণ মানুষকেও এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। খড়দহ থানার পুলিশ জানিয়েছে, আটক হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *