রাষ্ট্রসংঘের স্থায়ী আসন দখল করতে বড় মাস্টারস্ট্রোক! আরও ২০ দেশে খুলছে ভারতের ডিফেন্স উইং

রাষ্ট্রসংঘের স্থায়ী আসন দখল করতে বড় মাস্টারস্ট্রোক! আরও ২০ দেশে খুলছে ভারতের ডিফেন্স উইং

বিশ্বজুড়ে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে এক সুদূরপ্রসারী পদক্ষেপ নিল নয়াদিল্লি। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের আরও ২০টি দেশে ভারতীয় দূতাবাসে ‘ডিফেন্স উইং’ বা প্রতিরক্ষা শাখা খোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বর্তমানে ৫২টি দেশে এই শাখা চালু থাকলেও, এবার দুই ধাপে আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলিতে তা সম্প্রসারণ করা হচ্ছে। প্রথম ধাপে পোল্যান্ড, আলজেরিয়া, ইথিওপিয়া ও মোজাম্বিকসহ ১০টি এবং দ্বিতীয় ধাপে মরক্কো, মেক্সিকোসহ অন্যান্য দেশে ডিফেন্স অ্যাটাশে নিয়োগ করা হবে। প্রধানত যে দেশগুলি ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে আগ্রহী, তাদেরই এই তালিকায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক কৌশলের মূল লক্ষ্য কেবল অস্ত্র রপ্তানি বৃদ্ধি নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্থায়ী প্রভাব সুনিশ্চিত করা। যৌথ সামরিক প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও সন্ত্রাস দমনের মতো ক্ষেত্রগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তি দেবে। এর ফলে বিশ্বমঞ্চে ভারতের পক্ষে সমর্থনের পরিধি বাড়বে, যা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ অর্জনের পথকে অনেকাংশে পরিষ্কার করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *