আকাশপথে বিরাট বিপ্লব! বাংলায় তৈরি হচ্ছে চার নতুন বিমানবন্দর, আজই নবান্নে ঐতিহাসিক চুক্তি

আকাশপথে বিরাট বিপ্লব! বাংলায় তৈরি হচ্ছে চার নতুন বিমানবন্দর, আজই নবান্নে ঐতিহাসিক চুক্তি

রাজ্যের আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায় শুরু হতে চলেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাংলায় তৈরি হতে চলেছে আরও চারটি নতুন বিমানবন্দর। আজ, সোমবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে চলেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এই প্রকল্পের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে জাতীয় বিমান নেটওয়ার্কের নিবিড় যোগাযোগ গড়ে উঠবে।

কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের আওতায় এই বিমানবন্দরগুলি চালু হলে ৭২ আসন বিশিষ্ট বিমান চলাচল করবে। চুক্তি অনুযায়ী, রাজ্য সরকার প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ, জল সরবরাহ এবং প্রাথমিক নিরাপত্তার পরিকাঠামো প্রদান করবে, অন্যদিকে কেন্দ্র মূল নির্মাণকাজ রূপায়ণ করবে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি রাজ্যের শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *