‘গদ্দার’ তকমা ভুলে ঘরে ফেরার ডাক! দলত্যাগী নেতাদের জন্য ১৫ দিনের বড় আল্টিমেটাম মমতার

‘গদ্দার’ তকমা ভুলে ঘরে ফেরার ডাক! দলত্যাগী নেতাদের জন্য ১৫ দিনের বড় আল্টিমেটাম মমতার

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্য রাজনীতিতে অব্যাহত তৃণমূল কংগ্রেসের অন্দরের ভাঙন। দল ভেঙে দুটি আলাদা রাজনৈতিক অস্তিত্ব তৈরি হলেও, রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক সাংগঠনিক সভায় দলত্যাগীদের উদ্দেশে এক বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে টেলিফোনে দেওয়া ভাষণে তিনি দল ছেড়ে যাওয়া সাংসদ ও বিধায়কদের আগামী ১৫ দিনের মধ্যে দলে ফিরে আসার আহ্বান জানান। নেত্রীর স্পষ্ট বার্তা, দলের মূল শক্তি নেতারা নন, বরং সাধারণ কর্মী-সমর্থকরা। ১৯৯৮ সালের মতো আবারও দল পুনর্গঠন করতে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

তবে দলত্যাগীদের ফেরানোর এই সিদ্ধান্ত নিয়ে কালীঘাটের অন্দরেই তৈরি হয়েছে মতানৈক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাংশ নেতাদের মতে, যাঁরা বিপদের দিনে দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত নয়। কিন্তু সমস্ত অভ্যন্তরীণ বিরোধ ও বিতর্ককে দূরে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ও দলত্যাগী নেতাদের জন্য নিজের দরজা খোলা রাখলেন। ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে নেত্রীর এই রাজনৈতিক পদক্ষেপ বঙ্গ রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *