জিএসটিতে আসছে বিরাট বদল, ১০ হাজার টাকা কর বাকি থাকলেই বা কী হবে!

জিএসটিতে আসছে বিরাট বদল, ১০ হাজার টাকা কর বাকি থাকলেই বা কী হবে!

দেশের কর ব্যবস্থাকে আরও সহজ করতে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিএসটি কাউন্সিলের বৈঠক। আসন্ন এই বৈঠকে একাধিক যুগান্তকারী পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে করদাতাদের গ্রেফতারির ক্ষেত্রে বিচারবিভাগীয় অনুমোদন বাধ্যতামূলক করা এবং ফৌজদারি মামলা দায়েরের ন্যূনতম সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার বড় প্রস্তাব রয়েছে। পাশাপাশি, ছোট অঙ্কের কর বিরোধ কমাতে ১০ হাজার টাকার কম জিএসটি বকেয়ার ক্ষেত্রে আর কোনো নোটিস পাঠানো হবে না।

অন্যদিকে, প্রকৃত ক্রেতাদের সুরক্ষায় ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি নিয়মে বড় পরিবর্তনের ভাবনা রয়েছে। সরবরাহকারী কর না দিলেও প্রকৃত ক্রেতার আইটিসি বাতিল করা হবে না। এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মের ছোট বিক্রেতাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং এমএসএমই ব্যবসায়ীদের বার্ষিক রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি সরল করার পরিকল্পনা রয়েছে। তবে এই সমস্ত পরিবর্তনগুলি বর্তমানে প্রস্তাবের স্তরেই রয়েছে এবং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পরই এ বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *