রাজ্য সরকারি চাকরিতে মেগা সুযোগ! ১৪,৪৫৪ পদে ধামাকা নিয়োগের ঘোষণা, বাড়ছে ‘কর্মবন্ধু’দের বেতনও

রাজ্য সরকারি চাকরিতে মেগা সুযোগ! ১৪,৪৫৪ পদে ধামাকা নিয়োগের ঘোষণা, বাড়ছে ‘কর্মবন্ধু’দের বেতনও

কলকাতা: রাজ্যে নতুন কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই সমগ্র নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কোন কোন দপ্তরে নিয়োগ? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বন বিভাগ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং কারেকশনাল হোম ডিপার্টমেন্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে এই শূন্যপদগুলি পূরণ করা হবে। পাবলিক সার্ভিস কমিশন (PSC) ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হবে। চলতি অর্থবর্ষের মধ্যেই মোট ১ লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্য স্থির করে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালানোর কথা জানানো হয়েছে।

‘কর্মবন্ধু’দের বেতন বৃদ্ধি ও হস্টেল ভাতা রাজ্য সরকারের ‘কর্মবন্ধু’ প্রকল্পে কর্মরত কর্মীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। চলতি অক্টোবর মাস থেকেই তাঁদের মানদেয় বাড়িয়ে মাসে ৮,০০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি, যে সমস্ত তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) শ্রেণির পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের জন্য প্রতিমাসের বরাদ্দ ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে।

ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে পড়াশোনার সুবিধার্থে নতুন ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় উচ্চশিক্ষারত ছাত্রীরা মোট তিন বছরে ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন। এর মধ্যে প্রথম বর্ষে ১৭,০০০ টাকা, দ্বিতীয় বর্ষে ১৭,০০০ টাকা এবং তৃতীয় বর্ষে ১৬,০০০ টাকা দেওয়া হবে। আগামী বছর জানুয়ারি মাসেই প্রথম দফার টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *