রেজিনগরে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী, উপনির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ল ৩১৫ বুথ!

রেজিনগরে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী, উপনির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ল ৩১৫ বুথ!

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুরো এলাকাকে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর। মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৩৪ কো ম্পা নি (প্রায় সাড় ৩ হাজার) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী। চিহ্নিত ২২৯টি ক্রিটিক্যাল বুথ ও ১৯টি স্পর্শকাতর এলাকায় চলছে নিয়মিত রুট মার্চ। এছাড়া ভোটারদের সহায়তায় সব বুথে বিশেষ ব্যবস্থা রাখার পাশাপাশি ১৫৮ ও ১৫৯ নম্বর বুথ দুটিকে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে।

আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে ইতিমধ্যেই ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে; উদ্ধার হয়েছে বিস্ফোরক ও অবৈধ মদ, কার্যকর করা হয়েছে জামিন অযোগ্য পরোয়ানা। স্ট্রংরুম এবং ভোটগ্রহণের স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গড়ে তোলা হয়েছে কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ইভিএম প্রস্তুতকরণের কাজ শেষ করে ৪৪ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। বহরমপুর গার্লস কলেজে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগণনা সম্পন্ন হবে। সি-ভিজিল অ্যাপ এবং টোল-ফ্রি হেল্পলাইনে আসা সমস্ত অভিযোগ শতভাগ নিষ্পত্তি করে সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *