‘ঘাঁটাঘাঁটি করলে বাড়ি থেকে বেরোতে পারবেন না!’ মমতাকে ড্রয়ার দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু

‘ঘাঁটাঘাঁটি করলে বাড়ি থেকে বেরোতে পারবেন না!’ মমতাকে ড্রয়ার দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এসএসকেএম (SSKM) হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত নথি কীভাবে প্রকাশ্যে এল, তা জানতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আইনি নোটিস পাঠাতেই কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

এসএসকেএম-কে আইনি চিঠির পাল্টা তোপ সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে নন্দীগ্রাম কাণ্ডের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনে সরব হন শুভেন্দু অধিকারী। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ চিকিৎসকদের আইনি নোটিস পাঠান। ওই চিঠিতে জানতে চাওয়া হয়, কোনো রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত নথি কীভাবে অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা হলো এবং এক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া মানা হয়েছিল কি না।

‘ড্রয়ারেই রয়ে গেছে সমস্ত নথি’ এই আইনি পদক্ষেপে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেন, “উনি ভুল করছেন। স্বাস্থ্য দফতরকে বলব ওঁর অভিযোগের চিঠিটা আমার কাছে পাঠাতে। উনি বোধহয় জানেন না উনি কী করেছিলেন। উনি ভেবেছিলেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তাই সমস্ত কাগজপত্র ওঁর ড্রয়ারেই ছেড়ে রেখে গিয়েছিলেন।”

MRI ও এক্স-রে প্লেট প্রকাশের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে শুভেন্দু আরও বলেন, “আপনাদের মাধ্যমে ওঁর আইনজীবীকে বলছি, ঘাঁটাঘাঁটি একটু কম করুন। বেশি ঘাঁটাঘাঁটি করতে না বলুন। এক্স-রে প্লেট আর এমআরআই (MRI) যদি প্রকাশ্যে দেখাতে শুরু করি, তবে বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে যাবে।”

নন্দীগ্রামের ঘটনা এবং এসএসকেএম-এর নথি ফাঁস ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই তীক্ষ্ণ সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *