প্রাক্তনের প্রসঙ্গেই লুকিয়ে সঙ্গীর আসল চরিত্র! কেন ট্রেন্ডিং এই এক্স টেস্ট?

প্রাক্তনের প্রসঙ্গেই লুকিয়ে সঙ্গীর আসল চরিত্র! কেন ট্রেন্ডিং এই এক্স টেস্ট?

ডেটিং অ্যাপ ‘কোয়্যাককোয়্যাক’-এর সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে আধুনিক প্রেমের সম্পর্কের এক নতুন দিক। প্রায় এগারো হাজারেরও বেশি তরুণ-তরুণীর ওপর চালানো এই সমীক্ষা অনুযায়ী, বর্তমান যুগে শুধু পারস্পরিক আকর্ষণ নয়, বরং মানসিক পরিণতিবোধ ডেটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেটিংয়ের শুরুতে মানুষ নিজেদের সেরা দিকটি ফুটিয়ে তোলার চেষ্টা করলেও, প্রাক্তনের প্রসঙ্গ উঠলেই অনেক সময় তাদের আসল মানসিকতা ও স্বভাবের প্রকাশ ঘটে। এই প্রবণতাকে ঘিরেই আধুনিক ডেটিং দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘এক্স টেস্ট’ বা আবেগগত মূল্যায়ন পদ্ধতি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তন সম্পর্ক ভাঙার জন্য সঙ্গী সমস্ত দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন, নাকি নিজের ভুল স্বীকার করছেন—তা দিয়ে তাঁর ব্যক্তিত্বের বহু অজানা দিক স্পষ্ট হয়। প্রাক্তনের কথা উঠলে তিক্ততার পরিবর্তে অতীত থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আছে কি না, তা যাচাই করাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য। অহেতুক আবেগের বশে না গিয়ে প্রেমের সম্পর্ককে বাস্তবসম্মত ও পরিপক্বভাবে দেখার এই প্রবণতাই প্রমাণ করে যে, বর্তমান প্রজন্মের কাছে আধুনিক ডেটিংয়ের সংজ্ঞা দ্রুত পরিবর্তিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *