বিস্ফোরক মোড় দিল্লিতে! ৮ ঘণ্টার ধুন্ধুমার ধর্নার পর আটক রাহুল-প্রিয়াঙ্কা, নির্বাচন কমিশনের নজিরবিহীন প্রতিক্রিয়া

বিস্ফোরক মোড় দিল্লিতে! ৮ ঘণ্টার ধুন্ধুমার ধর্নার পর আটক রাহুল-প্রিয়াঙ্কা, নির্বাচন কমিশনের নজিরবিহীন প্রতিক্রিয়া

মঙ্গলবার সকাল থেকেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নির্বাচন কমিশন অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের দাবিতে টানা প্রায় ৮ ঘণ্টা ধর্নায় বসার পর রাতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে পুলিশ। এরপরই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়, বিরোধীদের তরফ থেকে করা দাবিগুলি অত্যন্ত ‘অস্বাভাবিক’ এবং তা মানা সম্ভব নয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টের সময় দিল্লি পুলিশের মাধ্যমে বিরোধীরা তাদের সাক্ষাতের ইচ্ছার কথা জানায়। কিন্তু প্রোটোকল ভেঙে ২৪০ জন সাংসদের প্রতিনিধি দল নিয়ে আসা এবং কমিশন অফিসের পরিবর্তে পার্লামেন্ট এনেক্সিতে বৈঠক করার দাবি জানানো হয়, যা নজিরবিহীন। সাধারণত সর্বকালের নিয়ম মেনে মাত্র ৫ জনের প্রতিনিধি দলের সাথেই বৈঠক করে কমিশন। বিরোধীদের ধর্NAS্থলে গিয়ে স্মারকলিপি নেওয়ার বিকল্প প্রস্তাবও রাহুল গান্ধীরা খারিজ করে দেন। সব মিলিয়ে গণতান্ত্রিক নিয়ম ও প্রোটোকল রক্ষায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *