ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে? কমিশনের নতুন পদক্ষেপে অনলাইনে নাম ফেরানোর সুযোগ!

ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে? কমিশনের নতুন পদক্ষেপে অনলাইনে নাম ফেরানোর সুযোগ!

ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনরায় যুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত কিংবা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়ে যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিল, তারা এখন সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য ceowestbengal.gov.in/sir ওয়েবসাইট বা জেলা ইলেকটোরাল অফিসারদের পোর্টালে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন জানাতে হবে। পাশাপাশি, বিএলও (BLO)-র কাছে ফর্ম ৬ জমা দিয়েও নাম তোলার ব্যবস্থা রয়েছে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে ১৮ বছর বয়সী নতুন ভোটাররাও প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন।

কমিশনের এই নতুন পদক্ষেপে বাদ পড়া ভোটারদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। তবে ট্রাইব্যুনালে আটকে থাকা আবেদনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন এখনও স্পষ্ট কোনো সমাধান জানায়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে বহু মানুষের আবেদন ট্রাইব্যুনালে ঝুলন্ত অবস্থায় থাকায়, এই নতুন সুযোগ রাজ্যবাসীদের জন্য কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজ্যজুড়ে প্রায় ৩০ লক্ষ মানুষের আবেদন ট্রাইব্যুনালে আটকে থাকায় সাধারণ মানুষের উদ্বেগ কিন্তু সম্পূর্ণ দূর হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *