পুজোর আগেই ধামাকা! ৩ শতাংশ ডিএ বাড়াল সরকার, একলাফে বাড়ল এইচআরএ-ও!

পুজোর আগেই ধামাকা! ৩ শতাংশ ডিএ বাড়াল সরকার, একলাফে বাড়ল এইচআরএ-ও!

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মী ও পেনশনারদের জন্য বড় ঘোষণা করল সরকার। মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে মোট DA ও DR-এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। পাশাপাশি, সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং সর্বোচ্চ সীমার পরিমাণও বৃদ্ধি পেয়ে ১০,০০০ টাকায় দাঁড়িয়েছে।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন যে সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্য কোষাগারে বছরে প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক ব্যয় হবে। তবে উৎসবের মরশুমের ঠিক আগে এই ঘোষণায় দারুণ খুশি রাজ্য সরকারি কর্মীরা। চলতি মাসের বেতন ও পেনশনের সঙ্গেই এই বাড়তি সুবিধা তাঁরা হাতে পাবেন, যা তাঁদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফেরাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *