ধোসায় ইঁদুর পাওয়ার ‘ভিডিও’ দেখিয়ে ব্ল্যাকমেল! ২৫ লক্ষের দাবির নেপথ্যে চাঞ্চল্যকর কাণ্ড

ধোসায় ইঁদুর পাওয়ার ‘ভিডিও’ দেখিয়ে ব্ল্যাকমেল! ২৫ লক্ষের দাবির নেপথ্যে চাঞ্চল্যকর কাণ্ড

মুম্বইয়ের বোরিভালির এক জনপ্রিয় রেস্তরাঁর মাইসুরু মশালা ধোসায় মরা ইঁদুর পাওয়ার অভিযোগ তুলে শুরু হয় ব্যাপক হইচই। গত ২৪ সেপ্টেম্বর খাবারের মধ্যে ইঁদুর মেলার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেন মানসী আচার্য নামে এক মহিলা গ্রাহক। সেই ঘটনার জের ধরে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর সংশ্লিষ্ট রেস্তরাঁটির লাইসেন্স স্থগিত করে দেয়। তবে প্রাথমিক এই শোরগোলের পরেই পুরো ঘটনাটি এক নাটকীয় মোড় নেয়, যখন রেস্তরাঁ মালিক জয় কিশোর শাহের কাছে টাকা দাবির ফোন আসতে শুরু করে।

অভিযোগ ধামাচাপা দিতে এবং নতুন করে ভিডিও ছড়ানোর হুমকি বন্ধ করতে রেস্তরাঁ মালিকের কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করা হয়। পরবর্তীতে তা দর-কষাকষির মাধ্যমে ৭ লক্ষ টাকায় গিয়ে ঠেকে। মালিক প্রথমে ১ লক্ষ টাকা দিয়ে ২৯ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ জানান। এরপর পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে বাকি ৬ লক্ষ টাকা নিতে এলে অভিযুক্ত মহিলা গ্রাহককে গ্রেপ্তার করা হয়। খাবারে সত্যি ইঁদুর ছিল নাকি পুরোটাই পরিকল্পিত চক্রান্ত, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *